News71.com
 Bangladesh
 20 Mar 17, 07:04 PM
 189           
 0
 20 Mar 17, 07:04 PM

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৪ ডাকাতকে আটক করেছে র‌্যাব

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৪ ডাকাতকে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্ক : বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সোমবার (২০ মার্চ) ভোর ৫ টার দিকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকা থেকে র‌্যাব-৭ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন আবদুর কাদের, জানে আলম, এনামুল হক ও সোহেল। 

র‌্যাব-৭ এর এএসপি মিনতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জোরারগঞ্জের করেরহাট অভিযান চালানো হয়। ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযানে বিদেশি পিস্তল, দেশি অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন