
নিউজ ডেস্কঃ সাভারে পৃথক ২ টি সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের কাছ থেকে জানা যায়, আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে ক্যান্টনমেন্ট স্কুলের ১ টি বাস সাভারের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বাসটি সিএন্ড বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে বাসের ভেতরে থাকা ৪ জন স্কুল শিক্ষার্থী আহত হয়।
অন্যদিকে, এর কিছু সময় পরই নবীনগর এলাকা থেকে প্রায় ৩৫ জন যাত্রী ১ টি বাস বিপিএটিসির মূল ফটকের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা প্রায় ১৬ যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।মহাসড়কের পৃথক ২ টি স্থানে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। সাভার ট্রাফিক পুলিশ পরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ২ টি মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে।