News71.com
 Bangladesh
 20 Mar 17, 06:45 PM
 199           
 0
 20 Mar 17, 06:45 PM

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলায় দুদকের রিভিউ আবেদন খারিজ।।

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলায় দুদকের রিভিউ আবেদন খারিজ।।

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় সাক্ষীদের জবানবন্দি নতুন করে গ্রহণ করার বিষয়ে হাইকোর্টের রায় বাতিল করে আপিলের রায়ের রিভিউ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে ৩  সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। অন্যদিকে এরশাদের পক্ষে ছিলেন আইনজীবী সিরাজুল ইসলাম। 

এ বিষয়ে খুরশিদ আলম খান সংবাদমাধ্যমকে জানান, রাডার ক্রয়সংক্রান্ত মামলাটি বিচারিক আদালতে বিচারাধীন। আপিল বিভাগের এ আদেশের ফলে এ মামলায় নুতন করে সাক্ষী নেওয়ার আরকোনো সুযোগ থাকছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন