News71.com
 Bangladesh
 20 Mar 17, 06:38 PM
 212           
 0
 20 Mar 17, 06:38 PM

রাজধানীতে জাল পাসপোর্টসহ আটক ৩

রাজধানীতে জাল পাসপোর্টসহ আটক ৩

 

নিউজ ডেস্ক : রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে জাল পাসপোর্ট, ভিসা, বিমানের টিকিট তৈরির সরঞ্জামসহ তিন প্রতারককে গ্রেফতারের তথ্য জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। আজ সোমবার (২০ মার্চ) সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, র‌্যাব-১০ ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে। তারা প্রতারক। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানায়নি র‌্যাব। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো দেয়নি র‌্যাব। বিস্তারিত তথ্য জানাতে ব্রিফ করবে র‌্যাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন