News71.com
 Bangladesh
 20 Mar 17, 10:59 AM
 287           
 0
 20 Mar 17, 10:59 AM

আজ সারাদিন সারাদেশ থাকবে বৃষ্টিভেজা .......

আজ সারাদিন সারাদেশ থাকবে বৃষ্টিভেজা .......

নিউজ ডেস্ক : সারাদেশেই সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও আবার দমকা হাওয়াও বইছে। আজ সোমবার (২০ মার্চ) ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে।আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দিনভর চলবে এ বৃষ্টি। বিকেলের পর বৃষ্টি কমে আসবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন