News71.com
 Bangladesh
 19 Mar 17, 11:51 PM
 259           
 0
 19 Mar 17, 11:51 PM

ওয়েজবোর্ড গঠনের দাবিতে সাংবাদিকদের ৩ ঘন্টার কলম বিরতি পালন

ওয়েজবোর্ড গঠনের দাবিতে সাংবাদিকদের ৩ ঘন্টার কলম বিরতি পালন

নিউজ ডেস্ক : নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সকল সংবাদপত্র, সংবাদ সংস্থাসহ বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকরা ৩ ঘন্টার কলম বিরতি পালন করেছেন। রবিবার (১৯ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ বিরতি পালন করা হয়। বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ গণমাধ্যম কর্মীরা ৩ ঘন্টার কলম বিরতি পালন করেছেন। কলম বিরতির কর্মসূচি ২১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।

এদিকে, দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) জাতীয় প্রেসক্লাবে এই কর্মসূচি সফল করতে এক মতবিনিময় সভার আয়োজন করে।বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলম বিরতি কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকরা আহ্বান জানান।

এসময় তিনি বলেন, ২১ মার্চের মধ্যে ওয়েজবোর্ড গঠনের দাবি না মানলে ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হবে। এই কর্মসূচি সফল করতে তিনি সকল গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। নবম ওয়েজবোর্ড গঠনের দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, ১২ মার্চ রাজপথ অবরোধ কর্মসূচি পালনকালে কলম বিরতিসহ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন