News71.com
 Bangladesh
 19 Mar 17, 11:32 PM
 248           
 0
 19 Mar 17, 11:32 PM

কুসিক নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সোহাগের নেতৃত্বে ২৭ টিম........

কুসিক নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সোহাগের নেতৃত্বে ২৭ টিম........

 

নিউজ ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ২৭টি টিম। কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয়েছে এসব টিম। নৌকায় ভোট চাইতে এসব টিম ২৭টি ওয়ার্ডে প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। আজ রবিবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার লিফলেট ভোটারদের হাতে দিয়ে তিনি ভোট চেয়েছেন।

প্রচারণায় সাইফুর রহমান সোহাগ বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। এ প্রতীকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অভূতপূর্ব উন্নয়ন করে চলেছেন। কুমিল্লা সিটিতে নৌকা বিজয়ী হলে এ জনপদ সারা দেশের উন্নয়ন-সমৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে। এছাড়া সহ-সভাপতি আরিফুর রহমান লিমন ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, শাহিদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, উপ-দফতর সম্পাদক গোলাম মোস্তফাসহ কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ২৭ টিম বিভিন্ন ওয়ার্ডে ভোট চেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন