News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:51 PM
 225           
 0
 19 Mar 17, 10:51 PM

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।। গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।। গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার শিশুদের ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিল্ক চালুসহ একাধিক প্রকল্প কার্যকর করা হচ্ছে। তিনি বলেন  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।  প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নির্মাণসহ প্রতিটি ঝুঁকিপূর্ণ স্কুলে প্রাচীর নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। 

মন্ত্রী বলেন, শিক্ষকদের দেশপ্রেমে উদ্বর্ধ হয়ে শ্রেণীকক্ষে পাঠদান করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে শিক্ষার্থীদের সম্পদে পরিনত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদসহ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ সার বিদ্যুৎ পায়, বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাই,  দেশের উন্নয়ন হয়। 

আজ রবিবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি, এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এম পি, এ্যাড. মনরঞ্জনশীল গোপাল এম পি, নাজমুল হক প্রধান এম পি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে জেলার  প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কলারোয়া উপজেলার একাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন