News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:49 PM
 235           
 0
 19 Mar 17, 10:49 PM

বাংলাদেশের নদ-নদী বাঁচাতে ভারত চীন নেপাল ও ভুটানের সাথে সমঝোতায় আসতেই হবে।। পানিসম্পদ মন্ত্রী  

বাংলাদেশের নদ-নদী বাঁচাতে ভারত চীন নেপাল ও ভুটানের সাথে সমঝোতায় আসতেই হবে।। পানিসম্পদ মন্ত্রী     

 

নিউজ ডেস্কঃ পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশের নদ-নদী বাঁচাতে হলে  সার্বিক ব্যবস্থাপনায় যেতে হবে। তা না হলে আমাদের নদ- নদী গুলোকে বেশীদিন বাঁচানো যাবে না। কিন্তু বাংলাদেশ আজকে সব নদীর অববাহিকার মাত্র সাত ভাগ ধারণ করে। এজন্য উজানের দেশগুলোর সাথে ভাটির দেশ বাংলাদেশের আঞ্চলিক সমঝোতা হতেই হবে। আর এটা করতে হলে ভারত, চীন, নেপাল, ভুটানের সাথে সমঝোতায় আসতেই হবে। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী একথা বলেন।

এর পাশাপাশি পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, গঙ্গা ব্যারাজ নির্মাণ করা ছাড়া দেশের দক্ষিণি-পশ্চিমাঞ্চলের নদীগুলিকে বাঁচানো যাবে না। লবণাক্ততা এসব এলাকার নদীগুলিকে গ্রাস করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, এটি নির্মাণে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ভারতে সাথেও আলোচনা হচ্ছে।বিশ্ব পানি দিবস উদযাপন এবং এশিয়ান টিভিসহ অন্যান্য প্রচার মাধ্যমে নদ-নদী নিয়ে শতাধিক তথ্যচিত্র ও সংলাপ প্রচারের সাফল্যে “নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” শীর্ষক মতবিনিময় সভা পিএনএস ও এশিয়ান টিভির যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন