News71.com
 Bangladesh
 19 Mar 17, 10:40 PM
 240           
 0
 19 Mar 17, 10:40 PM

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল হবে ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূল হবে ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে বাংলাদেশ থাকবে, সংবিধান থাকবে, ১৬ কোটি মানুষের মুখে  হাসি ফুটবে, জঙ্গি নির্মূল হবে। আজ রবিবার দুপুরে বাঘা উপজেলার চণ্ডিপুর ঈদগাঁও মাঠে বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ১৪ বছর পর বাঘা উপজেলা আওয়ামী লীগের কমিটি হওয়ার কারণে সংগঠন গতিশীল হয়েছে। এ জন্য প্রত্যেক ইউনিয়নে পর্যায় ক্রমে  প্রতিনিধি সভা করার আহ্বান জানান তিনি। 

পররাষ্ট্র  প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত লাভের জন্য আমরা কেউ রাজনীতি করি না। আমরা রাজনীতি করি উন্নয়নের। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মডেল দেশ হিসাবে পরিচিতি ঘটাতে চান। এ জন্য সকলে সহযোগিতা দরকার।  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের (ফজল) সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, বাঘা পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন