News71.com
 Bangladesh
 19 Mar 17, 06:16 PM
 189           
 0
 19 Mar 17, 06:16 PM

ফরিদপুর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে সভাপতি জাহিদ ও ফাইন সম্পাদক

ফরিদপুর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে সভাপতি জাহিদ ও ফাইন সম্পাদক

নিউজ ডেস্ক : ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শওকাত আলী জাহিকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে। রোববার (১৯ মার্চ) দুপুর ১২ টায় অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় ও দলীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারসহ কেন্দ্রীয় নেতারা। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি প্রমুখ। সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে জেলা কমিটির নির্বাচন করা হয়। এতে শওকত আলী জাহিদ সভাপতি ও ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন