News71.com
 Bangladesh
 18 Mar 17, 10:58 PM
 201           
 0
 18 Mar 17, 10:58 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠক চলাকালে ৩ জামায়াত কর্মী আটক।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠক চলাকালে ৩ জামায়াত কর্মী আটক।।

 

নিউজ ডেস্কঃ গোপন বৈঠক চলাকালে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে জামায়াতের ৩ কর্মীকে অস্ত্র, গুলি, ম্যাগজিন, গানপাউডার ও বিপুল সংখ্যাক জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদসহ আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৫২), একই গ্রামের সেত্তাজ আলির ছেলে আশরাফুল হক (৫০) ও সাতক্ষীরা জেলার কতোয়ালী থানার রায়পাড়া গ্রামের মৃত আরশাদ আলির ছেলে তৈমুর রহমান (৫০)। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর গ্রামে শরিফুল ইসলামের বাড়িতে এসআই রবিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ টি পিস্তুল, ২টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, দেড় কেজি গান পাউডার বিপুল সংখ্যাক জিহাদী বই ও চাঁদা আদায়ের রশিদসহ ৩ জনকে হাতেনাতে  আটক করে এবং বাকীরা পালিয়ে যায়। তিনি আরও জানান আটককৃতর হলো জামায়াতের কর্মী এবং ঐ সময় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন