News71.com
 Bangladesh
 18 Mar 17, 10:40 PM
 228           
 0
 18 Mar 17, 10:40 PM

জাতীয় ঐক্যের মাধ্যমেই কেবল উগ্রবাদ ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।। ব্যারিষ্টার মওদুদ আহমদ

জাতীয় ঐক্যের মাধ্যমেই কেবল উগ্রবাদ ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব।। ব্যারিষ্টার মওদুদ আহমদ

 

নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যের মাধ্যমেই কেবল জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেছেন, এ জন্য সব দলকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে সরকারের  প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জিয়া সাংস্কৃতিক সংগঠন’-এর (জিসাস) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ দমন ও নির্মূল করতে তিনি জাতীয় ঐক্য চান। একটি মধ্যপন্থী, উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সব ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদকে ঘৃণা করে। তিনি আরও বলেন, যদি জঙ্গিবাদ জাতীয় একটি সমস্যা হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ সরকারের উচিত হবে সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো; যাতে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে নিশ্চিহ্ন করার জন্য একটি জাতীয় ঐক্য সৃষ্টি করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন