News71.com
 Bangladesh
 18 Mar 17, 08:15 PM
 208           
 0
 18 Mar 17, 08:15 PM

যেখানেই জঙ্গি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ......

যেখানেই জঙ্গি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ......

 

নিউজ ডেস্কঃ দেশের যেখানেই জঙ্গি, সেখানেই গণপ্রতিরোধ গড়ে তুলতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। আজ শনিবার বিকালে ছাত্রলীগের প্রতিনিধি সভায় এ নির্দেশ দেন তিনি। আগামী ২১ মার্চ মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আসাদুজ্জামান অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে। ছাত্রলীগ সভাপতি বলেন, জঙ্গিরা দেশ ও জনগণের শত্রু। জঙ্গি দমনে জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কাজ করছে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইন-শৃঙ্খলা বাহিনীও জঙ্গি দমনে আন্তরিকভাবেই কাজ করছে। কিন্তু জঙ্গিরা দেশকে আবারও অস্থিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বেঁচে থাকতে তা হতে দেবে না। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্রলীগ সহায়তা করতে সর্বদা প্রস্তুত। 

সাইফুর রহমান সোহাগ বলেন, আগামী ২১ মার্চ মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জনসভা অনুষ্ঠিত হবে, তাতে ছাত্রলীগ সর্বচ্চো উপস্থিতি নিশ্চিত করবে। মাগুরা ও আশপাশের বিভিন্ন জেলা, বিশ্ববিদ্যালয়, কলেজসহ সকল ইউনিটের নেতা-কর্মীরা জনসভাকে সফল করবে। তিনি বলেন, ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার একমাত্র বিশ্বস্ত ভ্যানগার্ড। শেখ হাসিনার নির্দেশে দেশ ও জাতির স্বার্থে যেকোনো ত্যাগ শিকার করতে সর্বদা প্রস্তুত রয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে আগামীতেও ছাত্রলীগ সাহসী ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন সোহাগ।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেলের সঞ্চালণায় এতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন, এম আমিনুল ইসলাম, মাগুরা জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবু হুসাইন বিপু, সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান সৈকত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ আরেফিন, উপ-মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক কাজী মিরাজুল ইসলাম ডলার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাসসহ আশপাশের সকল জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা। পরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন