News71.com
 Bangladesh
 18 Mar 17, 06:05 PM
 233           
 0
 18 Mar 17, 06:05 PM

বিএনপি জঙ্গিদের হোতা তাঁরাই জঙ্গিদের লালন-পালন করে।। এলজিইআরডি মন্ত্রী মোশাররফ হোসেন   

বিএনপি জঙ্গিদের হোতা তাঁরাই জঙ্গিদের লালন-পালন করে।। এলজিইআরডি মন্ত্রী মোশাররফ হোসেন   

 

নিউজ ডেস্কঃ বিএনপি জঙ্গিবাদের হোতা। তারাই জঙ্গিদের লালন পালন করে বলে অভিযোগ করেছেন এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ দুপুরে মাদারীপুরের রাজৈর চত্তরে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তাতেই বিএনপির গাত্রদাহ শুরু হইছে। এতেই প্রমাণ করে বিএনপি জঙ্গিবাদের হোতা। তারাই জঙ্গিদের লালন পালন করে। ভারত সফরে চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা কেবিনেটে বসি। আমরাও তো জানি না, কী চুক্তি হবে। ওনারা (বিএনপি) জানলো কিভাবে কী চুক্তি হবে। কোন চুক্তি যদি প্রধানমন্ত্রী করে জনগণ তা জানবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলজিইআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান,  রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ প্রমুখ। এর আগে মন্ত্রী ৫ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন