News71.com
 Bangladesh
 18 Mar 17, 05:48 PM
 213           
 0
 18 Mar 17, 05:48 PM

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজ শনিবার (১৮ মার্চ) বিকেলে জাতির পিতার ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, যে নেতার জন্ম না হলে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু নিজে ছিলেন স্বাধীনচেতা, তিনি দেশকেও স্বাধীন করেছেন।

বঙ্গবন্ধুর কথা স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, যেখানে তিনি না গেছেন। তিনি মানুষের মাঝে আত্মসচেতনতা সৃষ্টি করেছিলেন। অধিকার চেতনা সৃষ্টি করেছেন। দিয়েছেন ছয়দফা; করেছেন কারাবরণ। কোনো লোভ-লালসার কাছে তিনি মাথা নত করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন