
নিউজ ডেস্ক : ঝালকাঠি সদর উপজেলায় বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে তিন সন্তানের জননীকে ধর্ষণ করেছেন এক যুবক। বৃহস্পতিবার (১৬ মার্চ) গভীর রাতে গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৭ মার্চ) সকালে ওই গৃহবধূকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিত গৃহবধূ জানান, কাচাবালিয়া গ্রামে গ্রামের কেরাত মল্লিকের ছেলে কালু ওরফে হালিম মল্লিক বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে কৌশলে ঘরে ঢুকে তাকে একা পেয়ে ধর্ষণ করে। ঝালকাঠি থানার ওসি মাহে আলম জানান, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্থ হয়ে শয্যাশায়ী। তার তিন সন্তান বিভিন্ন জেলায় কমর্রত। এ ঘটনায় হালিম মল্লিককে গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান তিনি।