News71.com
 Bangladesh
 15 Mar 17, 07:06 PM
 164           
 0
 15 Mar 17, 07:06 PM

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে উম্মে মারিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ৮ টার দিকে গাজীপুরের তালটিয়া এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারিয়া গাজীপুরের করমতলা এলাকার আজহারুল হকের মেয়ে এবং স্থানীয় মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মিরেরবাজার হারেজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানান, সকাল ৮ টার দিকে তালটিয়া এলাকার ঢাকা-নরসিংদী রেললাইনে পাশ দিয়ে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল উম্মে মারিয়া। এ সময় সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন