
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে থেকে স্থায়ী পুলিশ-বক্স সরিয়ে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১ টার দিকে নতুন বাজার থেকে গুলশান ২ এ ঢোকার পথে বসানো কংক্রিটের পুলিশ চেকপোস্ট ভেঙ্গে সরিয়ে নিতে দেখা যায়।
যুক্তরাষ্ট্র দূতাবাসের ঠিকাদার বোরহান উদ্দিন খান বলেন, উপরের নির্দেশে এটি ভাঙছি। এর বেশি কিছু বলতে পারবো না। দূতাবাস লাগোয়া ফুটপাতের স্থাপনাগুলোও ভাঙ্গা হবে কি না জানতে চাইলে বোরহান বলেন, এমন কোনো নির্দেশ এখনও পাইনি।