News71.com
 Bangladesh
 14 Mar 17, 05:38 PM
 174           
 0
 14 Mar 17, 05:38 PM

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ভয়ংকর ডাকাত কালু গাজী আটক।। 

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ ভয়ংকর ডাকাত কালু গাজী আটক।। 

 

নিউজ ডেস্কঃ বরিশাল নগরে আগ্নেয়াস্ত্রসহ কালু গাজী (৬০) নামের ১ ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব । গতকাল সোমবার রাত ১২টার দিকে নগরের দপদপিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। র্যা বের-৮-এর ভাষ্য, আটক করা কালু গাজী আন্তজেলা ডাকাত দলের সরদার। তাঁর ঘর থেকে একটি রিভলবার, ১ টি ওয়ান শুটারগান ও ৪ টি গুলি উদ্ধার করা হয়।

র্যা বের সহকারী পরিচালক মো. হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় তাঁরা অভিযান চালান। তাঁদের কাছে তথ্য ছিল, ওই সময় কালু গাজী দপদপিয়া এলাকায় অবস্থান করছেন। অভিযানে কালু গাজীর ঘর থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় র্যাকব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে একটি মামলা করেছেন।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন