
নিউজ ডেস্কঃ খুলনা মহানগরীর কেসিসি রূপসা পাইকারী মৎস্য বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান চালায় র্যাবব ও জেলা মৎস্য অধিদফতর। জব্দ করা জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ বলেন, র্যা ব-৬ এর একটি দল ও জেলা মৎস্য অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে কেসিসি রূপসা পাইকারী মৎস্য বাজার থেকে ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে। ৩ টি ট্রাকে সামুদ্রিক মাছের মধ্যে প্যাকেট করে জাটকাগুলো রাখা ছিল। অভিযানের সময় ট্রাকে কোনো লোক পাওয়া যায়নি। তিনি জানান, জাটকাগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে জেলখানা ও এতিমখানায় দেওয়া হয়েছে।