News71.com
 Bangladesh
 14 Mar 17, 11:48 AM
 204           
 0
 14 Mar 17, 11:48 AM

শাহজালালে স্ট্যান্ড ফ্যানের পাইপ থেকে ৬১ লাখ টাকার স্বর্ণ জব্দ

শাহজালালে স্ট্যান্ড ফ্যানের পাইপ থেকে ৬১ লাখ টাকার স্বর্ণ জব্দ

 

নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ট্যান্ড ফ্যানের পাইপে লুকিয়ে আনা ১ কেজি ৪শ’ গ্রাম স্বর্ণসহ তরুণ কুমার (৩২) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। গতকাল সোমবার (১৩ মার্চ) রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিটের সহকারী কমিশনার সুমন চাকমা বলেন, সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজে সন্ধ্যা ৭ টা ৫১ মিনিটে শাহজালালে অবতরণ করেন তরুণ কুমার। রাত সাড়ে ৮ টার দিকে তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন।

এ সময় সুত্র মারফত কাস্টমস হাউসের সংশ্লিষ্ট ইউনিট খবর পায়, তরুণের ফ্যানের স্ট্যান্ড পাইপে স্বর্ণ আছে। কাস্টমস কর্মকর্তারা চ্যালেঞ্জ করে স্ক্যানিং করে দেখেন ফ্যানের স্ট্যান্ড পাইপে স্বর্ণ রয়েছে। পরে সেটা খুলে ১শ’ গ্রাম ওজনের ১৪ টি বার বের করে। মোট ১ কেজি ৪শ’ গ্রাম ওজনের এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬১ লাখ টাকা জানিয়ে সুমন চাকমা বলেন, আইন মোতাবেক আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন