News71.com
 Bangladesh
 14 Mar 17, 11:09 AM
 207           
 0
 14 Mar 17, 11:09 AM

পটুয়াখালীর গলাচিপায় দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী ইলিয়াস খাঁ খুন।।

পটুয়াখালীর গলাচিপায় দুর্বৃত্তদের হাতে ব্যবসায়ী ইলিয়াস খাঁ খুন।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টির মুক্তিযুদ্ধের হাট এলাকায় দুর্বৃত্তরা ইলিয়াস খাঁ (৩৫) নামের  ১ কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে। দেলোয়ার হোসেন দফাদার (৩৫) নামের কৃষি ব্যাংকের এক পিয়নকে জখম করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যার ঘটনা দেখে ফেলায় তাঁর ওপর হামলা হয়।

গতকাল সোমবার রাত ১১টার দিকে মুক্তিযুদ্ধের হাট সংলগ্ন পুকুর পাড় থেকে ইলিয়াস খাঁর লাশ উদ্ধার করা হয়। রাতেই দেলোয়ারকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লার ভাষ্য, ইলিয়াসের বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। তিনি পানপট্টি এলাকায় কাঠের ব্যবসা করতেন। হত্যার দৃশ্য দেখে ফেলায় দেলোয়ারের ওপর হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।

ওসি জানান, দেলোয়ারের গলায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় তিনি কথা বলতে পারছেন না। তবে কী কারণে হত্যা হয়েছে, পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন