News71.com
 Bangladesh
 14 Mar 17, 10:02 AM
 205           
 0
 14 Mar 17, 10:02 AM

নাটোরের বড়াইগ্রামে বিরল প্রজাতির ৪ টি তক্ষক ও শিবলিঙ্গসহ আটক ১।।

নাটোরের বড়াইগ্রামে বিরল প্রজাতির ৪ টি তক্ষক ও শিবলিঙ্গসহ আটক ১।।

নিউজ ডেস্কঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিরল প্রজাতির ৪ টি তক্ষক ও একটি শিবলিঙ্গসহ জাফর হোসেন (৬০) নামে ১ ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে নিজের বাড়ি থেকে জাফরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদিও জব্দ করা হয়েছে। আটককৃত জাফর ওই গ্রামের কাঞ্চন মিয়া ব্যাপারীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদশর্ক আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার সময় জাফর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষ তল্লাশি করে চারটি তক্ষক ও একটি শিবলিঙ্গের মূর্তি এবং গাঁজা খাওয়ার সরঞ্জামাদি পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়। এই ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন