News71.com
 Bangladesh
 14 Mar 17, 12:05 AM
 212           
 0
 14 Mar 17, 12:05 AM

সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে সচেতন থাকার আহ্বান জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ।।   

সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে সচেতন থাকার আহ্বান জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ।।   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ তরুণরা যাতে বিভ্রান্ত হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সচেতন থাকতে সংশ্লিষ্ট সকলের বিশেষ করে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার  ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ প্রাঙ্গণে এক জনসভায় বলেন, একশ্রেণির বিভ্রান্ত তরুণ এমনকি প্রভাবশালী পরিবারের সদস্যরা সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে জড়িয়ে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। এসব বিভ্রান্ত তরুণদের বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে।

কলেজের ২০তম প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সন্ত্রাস ও জঙ্গিবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, তরুণরা যাতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন