News71.com
 Bangladesh
 13 Mar 17, 08:51 PM
 208           
 0
 13 Mar 17, 08:51 PM

নীলফামারীতে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ২ যুবকের কারাদণ্ড।।

নীলফামারীতে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে ২ যুবকের কারাদণ্ড।।

 

নিউজ ডেস্কঃ নীলফামারীতে স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে রনি ইসলাম (২২) নামে ১  বখাটে যুবকের ২  মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা ওই সাজা প্রদাণ করেন। সাজাপ্রাপ্ত রনি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে এবং একটি ভ্রাম্যমান চটপটির দোকানের কর্মচারী। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আবু সুফিয়ার জানান, শহরের একটি বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে ভ্রাম্যমান চটপটির দোকানের কর্মচারী রনি ইসলাম ছাত্রীদের চটপটি পরিবেশনের সময় নবম শ্রেণির ওই ছাত্রীকে ইভটিজিং করে। 

পরে ছাত্রী ও তার অভিভাবকের অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমা বেলা আড়াইটার দিকে রনি ইসলামকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদাণ করেন। সাজাপ্রাপ্ত রনিকে কারাগারে পাঠানো হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ‘মনিং শিফটের ছুটির সময় ঘটনাটি ঘটলে চটপটির দোকানের কর্মচারী রনি ইসলামকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন