News71.com
 Bangladesh
 13 Mar 17, 05:59 PM
 181           
 0
 13 Mar 17, 05:59 PM

ডাণ্ডা বেড়ি পরিয়ে এজলাসে আসামি হাজির নয়।। হাইকোর্ট  

ডাণ্ডা বেড়ি পরিয়ে এজলাসে আসামি হাজির নয়।। হাইকোর্ট     

 

নিউজ ডেস্কঃ ডাণ্ডা বেড়ি পরিয়ে এজলাসে আসামি হাজির করা যাবে না। তবে নিরাপত্তার স্বার্থে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার সময় ডাণ্ডা বেড়ি পরানো যাবে- এমনই অভিমত দিয়েছে হাইকোর্ট।

৪ আসামিকে ডাণ্ডা বেড়ি পরিয়ে হাইকোর্টের এজলাসে হাজির করার ঘটনায় ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত এই অভিমত দেয়।

গত বৃহস্পতিবার বিচারপতি মো. ওবায়েদুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেব নাথের ডিভিশন বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন ডিআইজি প্রিজন। এরপরই আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি দিয়ে উপরোক্ত অভিমত দেয় বলে জানান সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড প্যানেল আইনজীবী সাবিনা আহমেদ মলি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন