
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর হালিশহরে বন্ধুর ছুরিকাঘাতে মাসুদ মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত বন্ধু হোসেন। গতকাল রবিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালেপুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, রাতে সাগর ও আবুল কাশেম নামে ২ জন মাসুদকে চমেক হাসপাতালে নিয়ে যায়। রাত ৩ টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, হোসেন ছুরি মেরে মাসুদের টাকাপয়সা ও মোবাইল নিয়ে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি। নিহত মাসুদের বাড়ি সন্দ্বীপ ইউনিয়নের মুছাপুরে। হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের ২ নম্বর সড়কে ৩ নম্বর বাসায় ব্যাচেলর হিসেবে হোসেন ও মাসুদ একসাথে থাকত।