
নিউজ ডেস্ক : যশোর বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে সোমবার সকালে ১ হাজার ২শ’ ৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুর রহমান জানান, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার হয়ে বাংলাদেশে আসছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ১ হাজার ২শ’ ৫৬ বোতল ফেনসিডিল জব্দ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে আগে ভাগেই পালিয়ে যায় চোরাচালানিরা। ফেনসিডিলগুলো ২৫ টি কার্টুনে করে ভারতে থকে নিয়ে আসা হয়। জব্দ ফেনসিডিল বিজিবি সদর দফতরে জমা দেয়া হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়। জব্দ ফেনসিডিলের মূল্য ৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।