News71.com
 Bangladesh
 13 Mar 17, 11:58 AM
 185           
 0
 13 Mar 17, 11:58 AM

নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় নিহত ১, আহত ২।।    

নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় নিহত ১, আহত ২।।      

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার ট্রিলারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪০)। আহতরা হলেন,  মোঃ শাহাবুদ্দিন (৪২) ও মোঃ মামুন উদ্দিন (৩০)। আজ আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নলচিরা- জাহাজমারা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক শাহাবুদ্দিন ২  জন যাত্রী নিয়ে নলচিরা স্টিমার ঘাট যাওয়ার পথে বালি ভর্তি একটি পাওয়ার ট্রিলার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলে জামাল উদ্দিন নিহত হন।

আহত হন মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মামুন উদ্দিন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিয়া থানা ওসি মো. আবদুল মজিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন