News71.com
 Bangladesh
 13 Mar 17, 11:26 AM
 184           
 0
 13 Mar 17, 11:26 AM

রাজশাহীর বাগমারার কুখ্যাত ‘জঙ্গি’ খয়ের উদ্দিন আটক।।

রাজশাহীর বাগমারার কুখ্যাত ‘জঙ্গি’ খয়ের উদ্দিন আটক।।

নিউজ ডেস্কঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের কুদাপাড়া গ্রামে খয়ের উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আজ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত সদস্য। আটক খয়ের উদ্দিনের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসানের ভাষ্য, জঙ্গিবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার রাত থেকে পুলিশের কয়েকটি দল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আজ ভোরে নিজ বাড়ি থেকে জঙ্গি খয়ের উদ্দিনকে আটক করা হয়। তিনি জেলা পুলিশের বিশেষ শাখার তালিকায় থাকা জেএমজেবির সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও পুলিশ তাঁকে আটক করেছিল। স্থানীয় লোকজনের তথ্যমতে, খয়ের উদ্দিন বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিলেন।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, দুপুরের দিকে তাঁর বিরুদ্ধে মামলা করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। গত ৪ দিনে বাগমারা থানার পুলিশ জঙ্গিবিরোধী অভিযানে মোট ৮ জন জঙ্গিকে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন