
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় বিশেষ অভিযানে জামায়াতের ১ কর্মীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার ৮ টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিল ও কালিগঞ্জ থানা এলাকা থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সাতক্ষীরা সদর থানায় থেকে ২০ জন, কলারোয়া থানায় ৫ জন, তালা থানায় ২ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, শ্যামনগর থানায় ১৮ জন, আশাশুনি থানায় ৩ জন, দেবহাটা থানা থেকে ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ২ জনকে গ্রেফতার করে।