
নিউজ ডেস্কঃ ঢাকার বাবুবাজারে ১ পুলিশ সদস্যের ওপর হামলা করেছে ৩ দুর্বৃত্ত। তাঁদের আটক করা হয়েছে। পুলিশ বলছে, ওই ৩ জন ছিনতাইকারী হতে পারে বলে তাদের সন্দেহ। আহত পুলিশ সদস্যের নাম ওয়ালিউল্লাহ। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক ৩ জন হলেন রানা, রাকিব ও রেজাউল। কোতোয়ালি থানার অপারেশন অফিসার মওদুদ হাওলাদারের ভাষ্য,৩ দুর্বৃত্তের সঙ্গে পুলিশ সদস্যের মারামারি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশকে ছুরিকাঘাত করে।