
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাহিত্য-সংস্কৃতি চর্চা অনুপ্রাণিত করা এবং বাংলা সাহিত্যে সাহিত্যসেবীদের বিশেষ অবদান ও তাঁদের সৃষ্টিশীল প্রতিভার স্বীকৃতি দানের লক্ষ্যে ২০১৮ খিস্টাব্দ থেকে ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার’ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষত গবেষণা, প্রবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, অনুবাদসাহিত্যে এবং শিশুসাহিত্যে এই পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, প্রত্যেক বছরে গবেষণা, প্রবন্ধ, কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প ও অনুবাদসাহিত্য এর যে কোন একটি শাখায় এবং শিশুসাহিত্য থেকে একটি- মোট দুটি পুরস্কার প্রদান করা হবে। ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা অর্পনস্বরূপ প্রত্যেক ফেব্রুয়ারি মাসে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হবে। পুরস্কার-প্রাপ্ত প্রত্যেক লেখককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, সনদ, উত্তরীয় ও সম্মাননা স্মারক দেয়া হবে। পুরস্কার প্রদানের ক্ষেত্রে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়-প্রণীত নীতিমালা অনুযায়ী পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণ করা হবে। খবর বিজ্ঞপ্তি