
নিউজ ডেস্ক : বাগেরহাটে জাটকা বিক্রির দ্বায়ে ২ ব্যাক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ২শ’ ২৮ টি জাটকা জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালাত। আজ রবিবার (১২ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এসময় আহরণ ও বিক্রয় নিষিদ্ধ জাটকা ইলিশ মজুদ ও বিক্রির দায়ে দু'জনকে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন- বাসাবাটি এলাকার জাকির হোসেন (৩৮) ও আমলাপাড়া এলাকার আলী আকবার (৫৫)। তাদেরকে দুইশ' টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দীন জানান, বাগেরহাট মাছ বাজারে জাটকা বিক্রি হচ্ছে এমন অভিযোগে দুপুরে অভিযান চালানো হয়। এসময় বাজারের দু'জন বিক্রেতার কাছ থেকে ২শ’ ২৮ টি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে তাদের সতর্ক করে দুইশ' টাকা করে অর্থদন্ড করা হয়। জব্দকৃত জাটকা বাগেরহাট সরুই এতিমখানায় প্রদান করা হয়েছে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণে এখন থেকে নিয়মিত অভিযান চালাবে জেলা প্রশাসন।
এদিকে, একই আদালত অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে খুলনা-বাগেরহাট সড়কে খানজাহান (রহ.) মাজার মোড়ে একটি বাসকে এক হাজার টাকা জরিমানা করেছে।