News71.com
 Bangladesh
 12 Mar 17, 05:46 PM
 182           
 0
 12 Mar 17, 05:46 PM

বিদেশে সরকারের বন্ধু নয়,প্রভু আছে।। গয়েশ্বর চন্দ্র রায়   

বিদেশে সরকারের বন্ধু নয়,প্রভু আছে।। গয়েশ্বর চন্দ্র রায়   

 

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন,  ভারতের সাথে আপনার মান অভিমান চলছে। কিন্তু সম্পর্ক আছে। আপনার বিদেশে প্রভু আছে, বন্ধু নয়। কিন্তু জিয়াউর রহমানে বন্ধু ছিল প্রভু নয়। বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী। সেজন্য বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করলে জনগণ মানবেনা। সুতরাং বাংলাদেশকে বিক্রি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মশিউর রহমান যাদু মিয়ার ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন।

এরশাদের জোট প্রসঙ্গে গয়েশ্বর বলেন, জোট নিয়ে নাটক চলছে। যাদের ওপর জনগণের আস্থা নেই তাদের আবার জোট কিসের? মরুহুম যাদু মিয়ার স্মরণে তিনি বলেন, যাদু মিয়া ছিলেন রাজনীতির অগ্নিপুরুষ। তিনি খুবই কর্মীবান্ধব ও হাস্যরসের ব্যক্তিত্ব ছিলেন। তিনি মওলানা ভাসানীর খুবই ঘনিষ্ঠজন ছিলেন। যিনি গণতন্ত্রের গাছ রোপন করেছিলেন। সেই গাছকে লালন করতে হবে। ফলে বিএনপি জনগণের দাবি আদায় করতে সক্ষমতা অর্জন করবে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ'র চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপি নেতা খায়রুল কবির খোকন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন