News71.com
 Bangladesh
 12 Mar 17, 05:46 PM
 190           
 0
 12 Mar 17, 05:46 PM

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৪ জনের কারাদণ্ড।।    

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৪ জনের কারাদণ্ড।।    

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও স্যাম্পলের ঔষধ বিক্রির দায়ে ৩ ব্যক্তির ২ মাস করে কারাদণ্ড ও ১ জনের ২০  হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পৌর শহরের ৪ ফার্মেসীতে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মেঘনা ফার্মেসীর কর্মচারী ও লড়াইরচর গ্রামের শাহাদাত হোসেনের পুত্র সৌরভ (২৫), রুবি মেডিকেল হলের কর্মচারী আব্দুর রশিদের পুত্র মোঃ মনির হোসেন (৩২), তফুরা মেডিকেল হলের মালিক মমিন হোসেনকে (৩৮) ২ মাস করে কারাদণ্ড এবং ওহী মেডিকেল হলের কর্মচারী ও দেবীপুর গ্রামের খোরশেদ আলমের পুত্র মোঃ নামজুল আলমের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিল্পী রানী রায় বলেন, ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখা এবং বিক্রয়ের দায়ে ৩ জনকে ২ মাস করে কারাদণ্ড এবং ১ জনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কোন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন