News71.com
 Bangladesh
 12 Mar 17, 05:38 PM
 166           
 0
 12 Mar 17, 05:38 PM

নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক : নাটোর সদর ও সিংড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। রোববার (১২ মার্চ) দুপুর ১ টার দিকে সিংড়া উপজেলার বন্দর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এবং দুপুর সোয়া ২ টার দিকে সদর উপজেলার বড়হিরশপুর পুলিশ লাইনের সামনে এই দুইটি দূর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন লেগুনা চালক কাইয়ুমুদ্দিন (৪৫)। তার বাড়ি সদর উপজলার ধরাইল গ্রামে।  ঝলমলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট হামিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন