News71.com
 Bangladesh
 12 Mar 17, 01:43 PM
 208           
 0
 12 Mar 17, 01:43 PM

গাজীপুরে ওয়ালটন কারখানা পরিদর্শনে ট্যারিফ কমিশন চেয়ারম্যান

গাজীপুরে ওয়ালটন কারখানা পরিদর্শনে ট্যারিফ কমিশন চেয়ারম্যান

নিউজ ডেস্ক : বাংলাদেশে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদন খাতের ক্রমবিকাশ ও কারখানার কর্ম পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা পেতে ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শন করছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফেকা ইকফাৎ।

রোববার (১২ মার্চ) সকালে তিনি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এসে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে আছেন ট্যারিফ কমিশনের সদস্য মো. আব্দুল কাইয়ূম, যগ্ম-প্রধান শেখ লিয়াকত আলী, উপ-প্রধান ও চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, অভিনেতা মীর সাব্বির।

অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, মো. সিরাজুল ইসলাম, আশরাফুল আম্বিয়া, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ প্রমূখ।

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ ওয়ালটন হাই-টেক এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ডক্যুমেন্টারি উপভোগ করেন। তারপর তিনি ঘুরে দেখেন ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার।

ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সরেজমিনে পরিদর্শন করছেন ওয়ালটনের সম্পূর্ণ পরিবেশ-বান্ধব আর ৬০০ এ গ্যাসযুক্ত গ্রিন রেফ্রিজারেটর উৎপাদন ইউনিট, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, দেয়াল ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ইলেকট্রিক সুইচ-সকেট, রিচার্জেবল ব্যাটারী, গ্যাস স্টোভ ও অন্যান্য হোম এ্যাপ্লায়েন্সেসের উৎপাদন ইউনিট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন