
নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এনামুল হক (৩০) নামে ‘দৈনিক যায়যায় দিন’ পত্রিকার এক প্রেস মেক্যানিক হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মার্চ) ভোর রাতে তার মৃত্যু হয়। এনামুলের বড় ভাই মেজাম্মেল আহমেদ জানান, রাত ৩ টার দিকে এনামুল কাজ শেষ করে অফিস থেকে বের হন। অফিসের সামনে একটি সজনে গাছ আছে, সেখান থেকে তিনি কিছু সজনে পাড়তে যান।
ঝড়ের কারণে গাছে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল। সেখানে হাত লাগে এনামুলের। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তাকে নিকটস্থ শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে রাত ৫ টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘লাশ মর্গে রাখা হয়েছে।’