News71.com
 Bangladesh
 12 Mar 17, 01:32 PM
 214           
 0
 12 Mar 17, 01:32 PM

প্রধানমন্ত্রীর সফরের আগ মুহূর্তে চট্টগ্রামে আটক ১৭ জঙ্গী

প্রধানমন্ত্রীর সফরের আগ মুহূর্তে চট্টগ্রামে আটক ১৭ জঙ্গী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর সফরের আগ মুহূর্তে জঙ্গি সন্দেহে চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকা থেকে ১৭ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার (১২ মার্চ) ভোরে ডবলমুরিং থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ একেএম মহিউদ্দিন সেলিম জানান, নগরীর ঈদগাহ এলাকার একটি লন্ড্রি দোকানের পেছনে বৈঠক করার সময় তিনজনকে আটক করা হয়। এদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর কয়েকটি এলাকা থেকে আরো ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ ও আহলে হাদিসের সদস্য। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন