News71.com
 Bangladesh
 12 Mar 17, 01:22 PM
 204           
 0
 12 Mar 17, 01:22 PM

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের ২ সদস্য গ্রেপ্তার।। 

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের ২ সদস্য গ্রেপ্তার।। 

 

নিউজ ডেস্কঃ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সন্দেহভাজন ২ সদস্যকে রাজশাহীর পবা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলায় পৃথক ২ টি স্থান থেকে ওই ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম আরিফুল ইসলাম ও আনিসুর রহমান।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তার হওয়া ২  ব্যক্তির নামে মামলা আছে। তাঁরা জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাঁদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন