News71.com
 Bangladesh
 12 Mar 17, 01:14 PM
 191           
 0
 12 Mar 17, 01:14 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩ বোমাসহ সন্ত্রাসী টুটুল আটক।।   

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩ বোমাসহ সন্ত্রাসী টুটুল আটক।।    

 

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩টি বোমাসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোর ৪টার দিকে সন্ত্রাসী টুটুলকে বোমাসহ আটক করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের শহিদুলের ছেলে টুটুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়।এ সময় তার ঘরে থাকা ৩টি বোমাসহ তাকে আটক করা হয়। টুটুলের বিরুদ্ধে ইতিপূর্বে আলমডাঙ্গা থানায় বোমা ও ডাকাতি মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন