
নিউজ ডেস্কঃ মেহেরপুর গাংনী উপজেলায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বোমাবাজি ও আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার মজনু হোসেন ( ২৭ ) উপজেলার আড়পাড়া গ্রামের মৃত লাল চাঁদ আলীর ছেলে।
গতকাল শনিবার রাত ৮ টার দিকে গাংনী বাজারের থানা রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।