News71.com
 Bangladesh
 12 Mar 17, 10:24 AM
 227           
 0
 12 Mar 17, 10:24 AM

সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ র্দুধর্ষ ডাকাত নিহত।।

সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ র্দুধর্ষ ডাকাত নিহত।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা ডাকাত। গতকাল শনিবার রাত সোয়া ৩ টার দিকে তালা উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন, বিদ্যুৎ কুমার (৪৬)। তার বাড়ি তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে। আরেকজনের নাম তালহা শেখ (২৬)। তার বাড়ি একই উপজেলার সুজনশাহ গ্রামে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন ও এসআই নাজমুল হক জানতে পারেন ওই এলাকার লক্ষণ দাসের আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সোয়া ৩ টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাতদল পালিয়ে যায়। এ সময় তারা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ২ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন ২ জনকে শনাক্ত করে।
ঘটনাস্থল থেকে ২ টি পিস্তল, ৪ টি ককটেল, ২ টি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন