
নিউজ ডেস্কঃ শেরপুর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ও শেরপুর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ (৫৯) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিঁনি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি..রজেউন)।
তিঁনি শেরপুরে অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক ছিলেন। তাঁর মৃত্যুসংবাদ শেরপুরে পৌঁছলে নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমমগীর গভীর শোক প্রকাশ করেছেন।