News71.com
 Bangladesh
 11 Mar 17, 08:30 PM
 2506           
 0
 11 Mar 17, 08:30 PM

ডুমুরিয়ায় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের অনুষ্ঠান বর্জন করলেন স্থানীয় আওয়ামীলীগ ও জনপ্রতিনিধিরা...

ডুমুরিয়ায় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের অনুষ্ঠান বর্জন করলেন স্থানীয় আওয়ামীলীগ ও জনপ্রতিনিধিরা...

নিউজ ডেস্ক : দলীয় নেতাকর্মীদের বর্জনের মধ্যদিয়ে ডুমুরিয়ায় উদ্বোধন হল ইনষ্টিটিউট অব লাইভষ্টক সায়েন্স এন্ড টেকনোলোজি। তবে প্রতিমন্ত্রীর ঐ আয়োজনে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী বা তেমন কোন স্থানীয জনপ্রতিনিধি অংশ গ্রহন করেননি । তবে আজ শনিবার বেলা ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে কতিপয়  স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং ৪০দিনের কর্মসূচির বেশ কিছু শ্রমিক ছাডাও কয়েকজন অনুসারি অংশ গ্রহন করেন । আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা অনুষ্ঠানে না থাকায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডা. মোঃ আইনুল হক, ইনষ্টিটিউট অব লাইভষ্টক সায়েন্স এন্ড টেকনোলোজির স্থাপন প্রকল্প ডা. মোঃ হায়দার আলী, খুলনা জেলা পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহ । শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেই অনেক শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে মধুগ্রাম ইমলামিয়া সিঃ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহিববুর রহমান বলেন; দুর্যোগপূর্ণ আবওহাওয়ার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে আমরা শিক্ষকরা মিলে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেই। প্রতিমন্ত্রীর খামখেয়ালীপনা ও দলীয় নেতাকর্মীদের পাশ কাটিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদী সাংবাদিকদের জানিয়েছেন এই প্রোগ্রামটি আমার বাড়ির উপর হলেও আমাকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। হাতে গোনা কিছু অনুসারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ৪০ দিনের কর্মসুচির শ্রমিক ছাড়া এলাকার সাধারণ মানুষের স্বতস্ফুর্ত অংশ গ্রহন দেখা যায়নি। ২নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন বলেন; আজকের এই প্রোগ্রাম সম্পর্কে আমি কোন আমন্ত্রণ পাইনি। তাছাড়া এই ইউনিয়নে প্রতিমন্ত্রী মহোদয় আমার দলের একজন সভাপতি হিসেবে কোন প্রোগ্রামে অংশ গ্রহণ করলে তিনি তার অনুসারীদের নিয়ে করেন। আমাদের সাথে কোন রকম আলাপ আলোচনা করেন না।

ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি স্থানীয় আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান আকুঞ্জী বলেন; প্রতিমন্ত্রী মহোদয় খাম খেয়ালীপনাভাবে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছেন । সম্প্রতি আন্দুলিয়ায় ২নং রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিনসহ আমাদের বাদ দিয়েই নামধারী আওয়ামীলীগের সংবর্ধনা নিয়েছেন। এতে দলের ভাবমুর্তি ক্ষুণ হয়েছে। আর এ অনুষ্ঠানে আমাকে বা স্থানীয় ত্যাগী আওয়ামীলীগ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন