
নিউজ ডেস্ক : গোপালগঞ্জ সদর উপজেলার শহরতলির পাথালিয়া এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সকালে স্থানীয়রা শহরতলির পাথালিয়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।