News71.com
 Bangladesh
 09 Mar 17, 01:03 PM
 228           
 0
 09 Mar 17, 01:03 PM

দেনার টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পোশাক এক শ্রমিকের আত্মহত্যা

দেনার টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পোশাক এক শ্রমিকের আত্মহত্যা

 

নিউজ ডেস্ক : আশুলিয়ার মোজারমেল দেনার টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পারভেজ হোসেন নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে বলে জানা যায়। গতকাল বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার মোজারমেল দেহরা এলাকার নাজমা বেগমের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত পারভেজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার জামতৈল গ্রামের কাবিল উদ্দিনের ছেলে। তিনি ও তার স্ত্রী রুমি নাজমার বাসায় থেকে একই এলাকার কুশিয়ার গার্মেন্টেসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পারভেজ গ্রামের বাড়ি ও এই এলাকার বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। পরে সেই টাকা পরিশোধ করতে না পেরে সন্ধ্যায় নিজ কক্ষে দরজা বন্ধ করে আড়ের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এসময় স্থানীয়রা জানলা দিয়ে পারভেজের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন