
নিউজ ডেস্ক : বগুড়া সোনাতলা পৌরশহরের ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে ১৫ পুরিয়া হেরোইনসহ ছবি বেগম (২৫) নামে এক মহিলাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা। আজ বুধবার (৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জেলা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, এ ঘটনায় সোনাতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।